মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নাসার ওয়েবসাইটে একটি সৌর শিখা নির্গমনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। রোববার (৩১ জুলাই) সূর্য পর্যবেক্ষণের জন্য নাসার পাঠানো সোলার ডাইনামিকস অবজারভেটরি স্যাটেলাইট ওই ভিডিও ধারণ করে।
ওই স্যাটেলাইট বিস্ফোরণস্থল থেকে উত্তপ্ত ধ্বংসাবশেষও পর্যবেক্ষণ করেছে। নাসার গবেষকেরা সূর্যের একটি পাশ থেকে বিশাল একটি সৌর শিখা নির্গত হওয়ার বিষয়টি শনাক্ত করেছেন। তাদের ধারণা, ওই অঞ্চলে অত্যন্ত সক্রিয় একটি সৌর এলাকা সৃষ্টির ফলাফল হতে পারে এটি। সৌর শিখা হলো সূর্যের বায়ুমণ্ডলে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের একটি তীব্র বিস্ফোরণ। সূর্যের সক্রিয় অঞ্চলে প্রায়ই এ তীব্র বিস্ফোরণ হয়।
এটি আলোর গতিতে ছড়িয়ে পড়তে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিজ্ঞানীরা এ ধরনের অনেকগুলো বিস্ফোরণে সৃষ্ট সৌর শিখা শনাক্ত করেছেন এবং পৃথিবীতে এর প্রভাব বিষয়ে সতর্ক করেছেন। তারা বলেছেন, এ ধরনের সৌর শিখায় চরম অতিবেগুনি বিকিরণ এবং এক্স-রে রশ্মি থাকে, যা পৃথিবীর আয়নমণ্ডলে সংস্পর্শে এসে পৃথিবীর রেডিও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.