এক ক্লিকে তারিখ ধরে চ্যাট সার্চ করার ফিচার আনতে চলেছে সোশ্যাল ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। যদিও এই ফিচার নিয়ে দুই বছর আগে কাজ শুরু করেও থামিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মটি।
তবে ফের নতুন করে এই ফিচারটি নিয়ে কাজ শুরু করেছে তারা। ধারণা করা হচ্ছে খুব শিগগির ফিচারটি ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। সম্প্রতি এক রিপোর্টে জানা যায়, এই ফিচার কাজে আসবে কোনো চ্যাটে প্রথম কী কথা হয়েছিল তা খুঁজে পেতে।
এর জন্য সার্চ বারে একটা ক্যালেন্ডার আইকন জুড়ে দেয়া হবে, সেটায় ক্লিক করলেই কাজ হয়ে যাবে। যদিও শুরুতে আইফোন ব্যবহারকারীরাই শুধু এই সুবিধাটি পাবেন। তবে খুব শিগগির বিটা টেস্টারদের নিয়ে ট্রায়ালও দেয়া হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.