গত সপ্তাহে রাশিয়ার মস্কোতে আয়োজিত দাবা টুর্নামেন্টে প্রতিযোগিতায় ব্যবহৃত একটি রোবট ৭ বছর বয়সী শিশুর হাতের আঙুল ভেঙে দিয়েছে। রাশিয়ার একাধিক গণমাধ্যমে সংবাদটি শিরোনাম হয়েছে।
জানা গেছে, চেস-রোবটের চাল দেয়া শেষ না হতেই শিশুটি নিজের চাল দেয়ার জন্য হাত বাড়ালে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আক্রমণাত্মক ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে এবং কয়েক সেকেন্ডের জন্য ক্ষুদে দাবাড়ুর আঙ্গুল চেপে ধরে। ততক্ষণে প্রাপ্তবয়স্ক কয়েকজন এসে রোবটের মুষ্ঠি থেকে শিশুটিকে ছাড়িয়ে আনেন। তবে শিশুটি টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত খেলতে পেরেছিল বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।
এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল উল্লেখ করে ফেডারেশন অব রাশিয়ান চেস- এর ভাইস প্রেসিডেন্ট বলেন, 'খেলায় নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা ওই ক্ষুদে দাবাড়ু ভঙ্গ করেছে। সে যখন চাল দিতে গিয়েছিল, তখন বুঝতে পারেনি যে তাকে অপেক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, দাবা খেলায় ব্যবহৃত এই রোবটগুলো সম্পূর্ণ নিরাপদ; শিশুদেরকে বরং আরও সতর্ক করতে হবে। এ বিষয়ে মস্কো দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট সের্গেই লাজারেভ সংবাদ সংস্থা তাসকে বলেন, 'ব্যাপারটা অবশ্যই খুব খারাপ হয়েছে। রোবট দিয়ে আগেও বহুবার বহু ম্যাচ খেলা হয়েছে এবং কোনো দুর্ঘটনা ঘটেনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.