অপরিচিত কোনো স্থানে গেলে ঠিকানা খুঁজে বের করতে গুগল ম্যাপস অ্যাপের বিকল্প নেই। যেখানেই যাওয়ার ইচ্ছা হোক না কেন, ম্যাপসে সার্চ করলে সঙ্গে সঙ্গে পথ দেখায় এটি। এক কথায়, অপরিচিত স্থানে ঠিকানা খুঁজতে গুগল ম্যাপস এখন আলাদিনের প্রদীপের মতো কাজ করে।
কিন্তু জনপ্রিয় এই নেভিগেশন অ্যাপটিকে সম্প্রতি ভারতের কেরালার এক পরিবারের নিকট-মৃত্যুর অভিজ্ঞতার জন্য দায়ী করা হয়েছে। ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে হয়েছে, গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে ব্যক্তিগত গাড়ি চালিয়ে এরনাকুলম থেকে কুমবানাদে নিজের বাড়ি ফিরছিলেন সোনিয়া নামের এক চিকিৎসক। সঙ্গে ছিল তার তিন মাসের শিশুকন্যা, মা ও এক আত্মীয়। কিন্তু পথ হারিয়ে ফেলায় সাহায্য নেন গুগল ম্যাপসের।
আর তাতেই বিপত্তি। গুগল ম্যাপসের দেখানো বিকল্প পথে চলতে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে একটি খালে পড়ে যায় তার গাড়িটি। তখন গাড়ির বিপদকালীন অ্যালার্ম ব্যবস্থা ছিল। পানিতে পড়া মাত্রই অ্যালার্ম ব্যবহার করায় ছুটে আসেন স্থানীয় মানুষ। ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে কোনো রকমে দড়ি ছুড়ে উদ্ধার করা হয় যাত্রীদের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.