বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বর্তমানে প্রতিষ্ঠানটি গ্রাহকদের নিরাপত্তায় বেশ গুরুত্ব দিচ্ছে। আরও ভাল করার জন্য পর এক আপডেট আনা হচ্ছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন ‘লগইন অ্যাপ্রুভাল’।
টেক সাইট ডিব্লিউএবেটাইনফো , একেরসূত্রে খবর, নতুন এ বিষয় নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর ফলে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা বাড়াবে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ফিচার আপাতত ডেভলপমেন্টের পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত বেটা পরীক্ষকদের জন্য রিলিজ করা হয়নি।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যদি কেউ তাদের অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ফোনের অ্যাপেই অ্যালার্ট পাবেন। এটি ফেসবুক ও ইনস্টাগ্রামের মতোই একটি বিষয়। অর্থাৎ, অন্যান্য মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মের মতোই সিকিউরিটি জোরদার করা হচ্ছে হোয়াটসঅ্যাপের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.