দেশের স্মার্টফোন বাজারে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শীর্ষস্থান দখল করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। ২৮ দশমিক ৮ শতাংশ মার্কেট শেয়ার ও বার্ষিক ১৩৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে শীর্ষস্থানে আছে প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
ওই গবেষনার প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের স্মার্টফোন শিপমেন্ট এর বার্ষিক প্রবৃদ্ধি ৩ শতাংশ হ্রাস পেয়েছে। দেশে উচ্চ মূল্যস্ফীতি ও সে প্রেক্ষিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে মানুষের ইলেকট্রনিক্স পণ্য কেনার সক্ষমতা কমে গেছে। তারপরও বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় স্থিতিশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম।
শাওমির শীর্ষস্থান দখল নিয়ে কাউন্টার পয়েন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক করণ চৌহান বলেন, ব্র্যান্ডটির ক্রমবর্ধমান অফলাইন উপস্থিতি, উন্নত স্থানীয় কারখানা, বড় ডিসপ্লে, বিশাল ব্যাটারি এবং ভালো ক্যামেরা সমৃদ্ধ এন্ট্রি-লেভেল পোর্টফোলিও হ্যান্ডসেট থাকার কারণে আজকে এ অবস্থানে আসতে পেরেছে। মনে হচ্ছে, সামনের দিনগুলোতেও ব্র্যান্ডটি অফলাইনে উপস্থিতি আরও বাড়াতে পারবে এবং সেই সঙ্গে এন্ট্রি-লেভেল সেগমেন্টে আরো নতুন নতুন ফিচার নিয়ে আসবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.