
শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে তরুণ পেসার শাহীন আফ্রিদির আকদ হয়েছিল দুই বছর আগে। তখনই ঘোষণা দেয়া হয়েছিল তাদের বিয়ে হবে ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি। অবশেষে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আনশা ও শাহীনের বিয়ে সম্পন্ন হলো।
এদিন করাচির একটি মসজিদে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শাহিন-আনশা। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা এই পেসারের বিয়ের অনুষ্ঠানে তারকার মেলা বসেছিল। যেখানে শাহিনের দাওয়াতে পাক অধিনায়ক বাবর আজম, সরফরাজ খান, শাদাব খান, নাসিম শাহসহ আরও অনেক সতীর্থ ক্রিকেটারই হাজির হয়েছিলেন। সাবেকদের মধ্যে শহীদ আফ্রিদির দীর্ঘদিনের সতীর্থ মোহাম্মদ হাফিজও সেখানে উপস্থিত ছিলেন।
এছাড়া জেনারেল (অব:) অসিম সালেম বাজওয়া, আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক নাম্বার ওয়ান স্কোয়াশ খেলোয়াড় জাহাঙ্গীর খান।
শাহীন আফ্রিদির পারিবারিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শাহীনের পরিবার ও আত্মীয়-স্বজনরা দুদিন আগেই করাচিতে যান। এরপর সেখানে বৃহস্পতিবার রাতে শাহিন-আনশার হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে লজ্জাবণত বদনে শাহীন বলেছেন, ‘আসলে শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করার ইচ্ছা ছিল আমার। আলহামদুলিল্লাহ, সেটা পূরণ হয়েছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.