রিকার্ভ মিশ্র দ্বৈতের পর দলগত বিভাগেও সেরা বাংলাদেশ। থাইল্যান্ডে অনুষ্ঠিত আর্চারি প্রতিযোগিতায় ভারতকে হারিয়ে নারীদের দলগত বিভাগে স্বর্ণপদক জিতল বাংলাদেশ।
শনিবার থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিংয়ে টুর্নামেন্টে (স্টেজ-১) নারীদের দলগত রিকার্ভে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারায় নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা ও দিয়া সিদ্দিকীর বাংলাদেশ দল।
এই ইভেন্টে থাইল্যান্ডকে ৬-০ সেটে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে কাজাখস্তান। তাদের সেমিফাইনালে ৫-১ সেটে হারিয়েছিল বাংলাদেশ দল।
থাইল্যান্ডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এখনো পর্যন্ত দুটি স্বর্ণপদক জিতল বাংলাদেশ। শনিবার ভারতের জুটিকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ মিশ্র দ্বৈতে স্বর্ণপদক জিতে নেন বাংলাদেশের রোমান সানা-নাসরিন জুটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.