স্ত্রীর করা যৌন সহিংসতার অভিযোগে গ্রেফতার হয়েছেন মেসির সতীর্থ আর্জেন্টিনা দলের ফুটবলার ফাকোনা মেদিনা। মেদিনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে খবরটি নিশ্চিত করেছে ফরাসি পত্রিকা লেইকুপ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে বিয়ে করেন মেদিনা। এরই মধ্যে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। গত ২৪ ডিসেম্বর রাতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মেদিনা।
একপর্যায়ে স্ত্রীকে আঘাত করেন তিনি। স্ত্রীর অভিযোগে তদন্তের পর আটক হন আর্জেন্টিনার অলিম্পিক দলের এ তারকা ফুটবলার।
তবে তদন্তে সব অভিযোগ অস্বীকার করেছেন মেদিনা। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সি মেদিনা। ফ্রান্সের ক্লাব রেসিংয়ে খেলেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.