ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী যুবলীগ ঈশ্বরগঞ্জ শাখা এ ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলা যুবলীগের আয়োজিত খেলায় ৭টি দল অংশগ্রহণ করে। তার মধ্যে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবীলীগ, ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সোলজারস অব বঙ্গবন্ধু। প্রতিযোগিতার ফাইনালে যুবলীগ মৎস্যজীবীলীগকে ২-০ সেটে পরাজিত করে।
উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমনের সঞ্চালনায় খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক হারিস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরীফুজ্জামান আকন্দ রানা, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ ও আব্দুল হাই, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.