লিওনেল মেসিকে বেঞ্চে রেখে খেলতে নেমে আক্রমণে ভীষণ ভুগল আর্জেন্টিনা। শেষ দিকে বদলি নেমে তিনিও পারলেন না তেমন প্রভাব রাখতে।
তবে ম্যাচের শুরুতেই আসল কাজটা সেরে রেখেছিলেন আনহেল দি মারিয়া। বাকি সময়ের প্রায় পুরোটা চাপ ধরে রাখলেও জালের দেখা পায়নি উরুগুয়ে। কষ্টের জয়ে বিশ্বকাপে জায়গা পাকা করার পথে আরেক ধাপ এগিয়ে গেল লিওনেল স্কালোনির দল।
মন্তেভিদিওতে বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া বাছাইয়ের ম্যাচে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.