এএইচএফ কাপ হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে চার ম্যাচের তিনটিতে মাঠে নেমে তিনটিতেই জিতে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।
আগামীকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ দল। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) জাকার্তার জেবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল ইসলামের হ্যাটট্রিকের সহায়তায় ইরানকে ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।
অন্য তিনটি গোল করেন খোরশেদুর রহমান, মিলন হোসেন ও রোমান সরকার। ইরানের দুই গোলদাতা মোহাম্মদ আলী ও নাভিদ হোসাইন। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে উড়িয়ে দেন ৭-০ ব্যবধানে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.