নতুন কোচের ডাকে সাড়া দিয়ে কাম্প নউয়ের গ্যালারিতে ফিরল প্রাণ। ‘জাভি, জাভি, জাভি’ চিৎকারে গলা ফাটালেন দর্শকরা। মেমফিস-বুসকেতসরা খেললেন উজ্জীবিত ফুটবল।
কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা শিবিরে ফিরল জয়ের স্বস্তি। হাসি মুখে শুরু হলো বার্সেলোনার কোচ হিসেবে জাভি এরনান্দেসের পথচলা। জয়ের ব্যবধান যদিও বড় নয়।
ক্যাম্প ন্যুয়ে শনিবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে জিতল তারা। জয় এনে দেওয়া গোলটি করেন মেমফিস ডিপাই। লা লিগায় চার ম্যাচ পর জয়ের স্বাদ পেল বার্সেলোনা। টানা দুই হারের পর দুটি ড্র করেছিল কাতালান দলটি।
১৩ ম্যাচে পাঁচটি করে জয় ও ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলা এস্পানিওল ১৭ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.