আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১৭ অক্টোবর শুরু হবে ব্যাট-বলে এই মহাযজ্ঞ। শুরুর দিনেই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১৯ অক্টোবর মাহমুদউল্লাহ রিয়াদরা নামবে ওমানের বিপক্ষে। ২১ অক্টোবর বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।
১৭ অক্টোবর পর্দা উঠে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর। শুরুতে বাংলাদেশকে খেলতে হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। যেখানে বি গ্রুপে থাকা বাংলাদেশ দলের বাকি তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি। এই গ্রুপের সবগুলো খেলা হবে ওমানে। স্থানীয় সময় ৬টায় শুরু হবে ম্যাচগুলো। বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম পর্বে এ গ্রুপে লড়বে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও নামিবিয়া। এই গ্রুপের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম পর্বের লড়াই শেষে প্রতি গ্রুপের চাম্পিয়ন আর রানার্সআপ দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.