
ফরচুন বরিশালের বিপক্ষে শান্তনার জয় পেয়েছে খুলনা টাইগার্স। তবে এই জয় ছাপিয়ে গেছে খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের মাঠের ড্রেসিংরুমে ধূমপান কাণ্ডে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল-খুলনা ম্যাচে ঘটে এই বিতর্কিত ঘটনা।
যেখানে ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় থেকে মাত্র ৪ রানের দূরত্বে ছিল খুলনা। তখনই সরাসরি সম্প্রচার হওয়া টিভি ক্যামেরাড় ফ্রেমে ধরা পড়ে এই দৃশ্য।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বরিশালের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে খুলনা। জয়ের জন্য যখন তাদের শেষ ৪ বলে প্রয়োজন মাত্র ৪ রানের প্রয়োজন, তখনই সরাসরি টিভি ক্যামেরায় ধরা পড়ে একটি দৃশ্য যেখানে দেখা যায় খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ম্যাচের দিকে নজর দেয়ার পাশাপাশি ধূমপান করছেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান টিম ডিরেক্টর এবং খুলনার কোচের এমন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তমুল সমালোচনা হচ্ছে। ইতোমধ্যে ভাইরাল হয়েছে তার ধূমপানের মুহূর্তের ছবিও। এমন কাজ করে অনিবার্য শাস্তির অপেক্ষায় সুজন। তার অর্থদণ্ড হওয়ার সম্ভাবনা খুব বেশি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.