
গত রোববার রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিয়েছেন করিম বেনজেমা। ফরাসি তারকার নতুন গন্তব্য হতে যাচ্ছে সৌদি আরব। নাম লেখাতে চলেছেন সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে। ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি হতে যাচ্ছে সাবেক লস ব্লাঙ্কোস ফরোয়ার্ডের।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছেন, আল ইত্তিহাদে চুক্তি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু ডকুমেন্টে সই করে ফেলেছেনও নাকি করিম বেনজেমা। দুই বছরের সঙ্গে থাকছে আরও এক বছর ঐচ্ছিক চুক্তির শর্তও। প্রতি মৌসুমে বেনজেমাকে প্রায় ২০০ মিলিয়ন ইউরো বেতন দিবে ক্লাবটি।
মঙ্গলবার বেনজেমাকে বিদায়ী সংবর্ধনা দেবে রিয়াল মাদ্রিদ। ক্লাবের কর্মকর্তা, কোচ ও সতীর্থদের থেকে বিদায় নেবেন ফরাসি ফরোয়ার্ড। এরপর আসতে পারে তার নতুন গন্তব্যের চূড়ান্ত ঘোষণা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, আগামী সপ্তাহের শুরুতে চুক্তি সম্পন্ন করতে সৌদি আরব যাবেন বেনজেমা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.