তিনবার স্ট্রোক করে ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন 'রেজর র্যামন' খ্যাত নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় রেসলার স্কট হল। হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে তিনি মারা গেছেন বলে জানা গেছে। ডাব্লিউডাব্লিউই কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, ঘুমের মধ্যেই পরপর তিনবার হার্ট অ্যাটাক হয়েছিল স্কট হলের।
শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। স্কট হল ১৯৯২ সালে রেসলিংয়ে যোগ দেন। স্টেজে তার নাম ছিল রেজার ব়্যামন। তিনি সর্বশ্রেষ্ঠ আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং শন মাইকেলসের সাথে ঐতিহাসিক প্রথম ল্যাডার ম্যাচের অংশ হন।
রেসেলম্যানিয়া ১০-এ তাদের ম্যাচটি এখনো ইন্ডাস্ট্রিতে স্মরণীয় হয়ে আছে। ২০১৪ সালে তাকে রেসলিং হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। সেখানে বক্তৃতার সময় তিনি বলেন, পরিশ্রম করলে ফল পাওয়া যায়, স্বপ্নও বাস্তব হয়। খারাপ সময় কখনোই চিরস্থায়ী হয় না কিন্তু খারাপ মানুষরা থেকে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.