মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টারঃ
নড়াইলে ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগীতায় এক বিবাহিত(এবি) একাদশ বিপক্ষে একাধিক বিবাহিতরা(টুবি) একাদশ নামে অংশগ্রহন করেন।
ব্যতিক্রম খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও উদ্ভোধন করেন চন্ডিবারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভূঁইয়া।
আজ শনিবার বিকালে নড়াইল সদর উপজেলার চন্ডিবারপুর ইউনিয়নের ১৫ নং কুডুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সুবাস দত্ত, চন্ডিবরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ খান জাহান আলী, চন্ডিবরপুর ইউনিয়নের বিট পুলিশের অফিসার ফাহাদ হোসেন, মোঃ হাফিজুর রহমান (বিলু) শিক্ষক।
নড়াইল জেলার নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ফুটবল টুর্ণামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়। চন্ডিবরপুর ৫নং ওয়ার্ডবাসীর আয়োজনে ব্যতিক্রমী এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী খেলা দেখতে মাঠে বিভিন্ন শ্রেণীর পেশাগত মানুষ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.