লিগ ওয়ানে নিজেদের সপ্তম ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি জায়ান্টদের প্রতিপক্ষ মেৎজ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় মেৎজের মাঠে শুরু হবে ম্যাচটি। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
ঘরের মাঠে গত ম্যাচে ৭৬তম মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেওয়ায় ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছিলেন প্যারিস সেন্ট জার্মেই কোচ মাউরিসিও পচেত্তিনো। পরে পিএসজি কোচ জানান, চোট থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। আর্জেন্টাইন কোচের আশঙ্কাই সত্যি হলো। বাঁ হাঁটুতে ব্যথা নিয়ে মেৎজের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসিকে ছাড়াই রাতের ম্যাচের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। স্কোয়াডে রয়েছেন নেইমার, এমবাপ্পে, ডি মারিয়ারা। তবে নেই সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস।
ইনজুরির কারণে এখনো পিএসজিতে অভিষেক হচ্ছে না তার। লিগ ওয়ানে দুর্দান্ত ফর্মে রয়েছে পিএসজি। টানা ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ফরসি দলটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.