নেশন্স লিগের দ্বিতীয় আসরের শিরোপা লড়াইয়ে আগামী রোববার স্পেনের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সান সিরোয় বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। গত বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন রাবিও। ৭৫তম মিনিটে তাকে তুলে নেন কোচ।
ইউভেন্তুসের এই মিডফিল্ডারের শূন্যতা পূরণে নতুন কাউকে দলে ডাকেননি কোচ দিদিয়ে দেশম। ফাইনালে তার জায়গায় খেলতে পারেন মোনাকোর মিডফিল্ডার অহেলিয়া শুমেনি।