
ইউক্রেনের ওপর আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়ার ওপর দেয়া ফিফা ও উয়েফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ান ফুটবল সংস্থা।
বিশ্বকাপ বাছাই পর্বে কেন 'রাশিয়া' নামে খেলা যাবে না? কেনই বা তারা জাতীয় পতাকা আর জাতীয় সংগীত মাঠে ব্যবহার করতে পারবে না, তা জানতে চেয়ে আদালতে যাবে তারা। 'রাশিয়াকে নিষিদ্ধ করার কোনো আইনি ভিত্তি নেই ফিফা ও উয়েফার।
ফিফা ও উয়েফার সদস্য হওয়ায় রাশিয়ান ফুটবল সংস্থার সঙ্গে মৌলিক অধিকার ভঙ্গ করা হচ্ছে।' গত বৃহস্পতিবার (৩ মার্চ) আরএফইউ (রাশিয়ান ফুটবল ইউনিয়ন) এক বিবৃতিতে ফিফা ও উয়েফার সিদ্ধান্তের নিন্দা জানান। এদিকে, এ মাসের ২৪ তারিখ পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমিফাইনাল ম্যাচ খেলার কথা ছিল রাশিয়ার।
কিন্তু তার আগে ফিফা ও উয়েফা থেকে তাদের জানিয়ে দেয়া হয়েছে, রাশিয়া নামে নয়, রাশিয়ান ফুটবল ইউনিয়নের (আরএফইউ) নামে তারা নিরপেক্ষ ভেন্যুতে সেই ম্যাচ খেলতে পারে। যদিও পোল্যান্ড যে কোনো নামেই রাশিয়ানদের সঙ্গে ওই ম্যাচ খেলতে চায় না বলে জানিয়ে দিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.