চলতি বছর ব্যালন ডি’অর পাচ্ছেন কে, এ প্রশ্নের জবাব মিলতে আর বাকি তিন দিন। এর ঠিক আগে ফিফাও ঘোষণা করল বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা।
ব্যালন ডি’অরের আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আছেন ফিফা বর্ষসেরার দৌড়েও। চলতি বছরে মেসির আন্তর্জাতিক শিরোপাখরা কেটেছে, আর্জেন্টিনার হয়ে জীবনে প্রথমবারের মতো জিতেছেন কোপা আমেরিকা।
এর আগে বার্সেলোনার হয়ে কোপা দেল রেও জিতেছেন তিনি। পাশাপাশি পরিসংখ্যানও কথা বলছে তার হয়েই। ৪১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। তারই সুবাদে মেসি আছেন এবারের বর্ষসেরার তালিকায়।
এই তালিকায় মেসি ছাড়াও আছেন কারিম বেনজেমা, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, রবার্ট লেভান্ডভস্কিদের মত তারকারাও। এই তালিকাটি তৈরি করেছেন ফিফার তিন সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ প্যানেল যাতে ছিলেন টিম ক্যাহিল, ডেভিড ত্রেজেগে, অ্যালেক্সি লালাস।
নারীদের বিশেষজ্ঞ প্যানেলও বেধে দিয়েছিল ফিফা। এনিওলা আলুকো, এমা ব্রুইনা, মার্তারা ছিলেন এই প্যানেলে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.