বাংলাদেশ শুটিংয়ে স্বর্ণজয়ী তারকা সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই। সোমবার বিকেলে চট্টগ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাদিয়ার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শুটিং ফেডারেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা।
২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংয়েও ছিল তার পদক।
২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন। ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন সাদিয়া।
কয়েক বছর আগে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন তিনি।
ক্রীড়াঙ্গন থেকে বিচ্ছিন্ন থাকায় সাদিয়ার মৃত্যুর কারণটি এখনো নিশ্চিত করা যায়নি। তারকা শুটার আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ জানিয়েছেন, ‘আমরা চট্টগ্রামে শুটারদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে, সাদিয়া আর নেই। এর বেশি কিছু বলতে পারেনি। হাসপাতালে গিয়ে তারাও বিস্তারিত জানবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.