ফুটবলের আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির নামে এবার বাজারে এলো 'মেসি বার্গার'। এই বার্গারের স্বাদ নিতে খরচ করতে হবে ১০ পাউন্ড! যা বাংলাদেশি মুদ্রায় ১১৫২ টাকা! যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্তোরাঁ হার্ড রক ক্যাফে তাদের মেন্যুতে নতুন সংযোজন হিসেবে এনেছে মেসি বার্গার।
অবশ্য মেসির অনুমতি নিয়েই এ কার্যক্রম হাতে নিয়েছে রেস্তোরাঁটি। ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর এই চেইন রেস্তোরাঁর শুভেচ্ছাদূত হয়েছিলেন মেসি। বার্গারটি নিয়ে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্র করা হয়েছে, যেখানে অভিনয় করেছেন মেসি নিজেই।
কী রয়েছে এই মেসি বার্গারে? এতে দু'টি বড় সাইজের বিফ প্যাটি থাকবে। পাশাপাশি বেশ কিছু টপিংস, হার্ড রক ক্যাফের স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন এবং স্লাইসড চোরিজোও থাকবে মেসি বার্গারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.