মাঠ কিংবা মাঠের বাইরে একের পর এক কীর্তি গড়ে দৃষ্টি স্থাপন করেছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তার জনপ্রিয়তা কতটা আকাশচুম্বী সেটার প্রমাণ মেলে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা দেখে। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৪০ কোটি ফলোয়ারের মালিক এখন ক্রিস্টিয়ানো রোনালদো।
ফুটবলে ২২ বছরের গৌরবোজ্জ্বল ক্যারিয়ারে সর্বকালের সেরাদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন অন্যতম সেরার কাতারে। ক্যারিয়ারে ব্যক্তিগত পুরস্কারেও ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামেও দ্রুত বেড়ে চলেছে তার ফলোয়ার সংখ্যা।
বিস্ময়জনক ব্যাপার হলো, এই প্ল্যাটফর্মে ফলোয়ারের সংখ্যা বিবেচনায় কেবল তার ওপরে ইনস্টাগ্রামই- যার বর্তমান ফলোয়ার ৪৬ কোটি ৯০ লাখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.