
এই ব্যাপারে বেশ কিছুদন ধরেই খেলোয়াড়দের চেয়ে বোর্ডের দিকেই আঙুল তুলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেন, বোর্ডের এসব সমালোচনা দলের ওপর চাপ তৈরি করেছে এবং খেলোয়াড়েরাও চাপ নিয়েছে। ক্রিকেটাররা কিন্তু দুঃসময়ে ক্রিকেট বোর্ডের দিকেই তাকিয়ে থাকে।
ক্রিকেট বোর্ডের আরও বেশি ধৈর্যশীল হওয়া উচিত ছিল। কোনো খেলোয়াড় ভালো না খেললে টুর্নামেন্টের পর তো তাকে বাদ দেওয়ার সুযোগ আছেই! যতক্ষণ দলটা টুর্নামেন্টে আছে, ততক্ষণ কথা না বলাই উচিত। কারণ, ক্রিকেট বোর্ডই এই দলটাকে বিশ্বকাপে পাঠিয়েছে। কেউ খারাপ খেললেও তো তাকে আর বদলানোর সুযোগ নেই।
কাজেই আপনাকে ধৈর্য ধরতেই হবে। আর যদি আপনার সেই ধৈর্য না থাকে, তাহলে আপনার আরও আগেই চিন্তা করা উচিত ছিল এটা আপনার সেরা দল কি না। কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড যখন একমত হবে এটাই তাদের সেরা দল, তখন কিন্তু সেই দলের কাছ থেকে কিছু পাওয়ার জন্য ধৈর্য ধরতে হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.