যশোরের মনিরামপুরে সেচ্ছাসেবী সংগঠন "প্রজাপতি" এর সহযোগিতায় তাহেরপুর প্রিমিয়ারলীগ (টিপিএল) এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় এ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন ৫০০০/- প্রাইজমানি জিতে নেই স্থানীয় "ভায়োলেন্ট ওসান" টিম।রানার আপ হয়ে ২০০০/-টাকার প্রাইজমানি পাই "জিনিয়াস বয়েজ"। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন পত্রিকা কলম কথার সম্পাদক ও প্রকাশক সুমন চক্রবর্তী, ইংরেজি এন্ড আইসিটি কোচিং সেন্টার এর পরিচালক সজীব রায়,বিশিষ্ট ব্যাবসায়ী মাহামুদুল কাদের রুবেলসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলা ও পুরষ্কার বিতরনীর সার্বিক তত্বাবধানের দায়িত্ব পালন করেন সেচ্ছাসেবী সংগঠন " প্রজাপতি"র সভাপতি এস এম তাজাম্মুল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.