সর্বশেষ আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে সেনেগালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মিশরের। চোখের সামনে লিভারপুল সতীর্থ সাদিও মানেকে শিরোপা হাতে উল্লাস করতে দেখেছেন মোহামেদ সালাহ।
তবে এবার সেই হারের প্রতিশোধ নিলেন মিশরীয় ফরোয়ার্ড। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম লেগে গতকাল শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাতে মিশরের রাজধানী কায়রোয় ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা।
গোলটি আত্মঘাতী হলেও তাতে মূল অবদান মোহামেদ সালাহর। গত ৬ ফেব্রুয়ারি আফকনের ফাইনালে হেরে যাওয়ার পর থেকে মিশর এই দিনটির অপেক্ষাতেই ছিল। আর প্রথম সাক্ষাতেই সেনেগালিজদের হারিয়ে বিশ্বকাপের পথে কিছুটা এগিয়ে গেল কার্লোস কুইরোজের শিষ্যরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.