অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি ঘটিয়ে পাঁচ বছর পর বার্সেলোনায় ফিরলেন দানি আলভেস। ব্রাজিলিয়ান রাইট-ব্যাক ফ্রি এজেন্ট হিসেবেই ক্যাম্প ন্যুয়ে ফিরেছেন।
এবারের চুক্তি অনুযায়ী, মাসে মাত্র ১ ইউরো বেতন নেবেন তিনি! স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো এমনটাই জানিয়েছে। তবে বার্সার পক্ষ থেকে চুক্তির আর্থিক বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে খোলাসা করা হয়নি।
তবে তার ফেরার ইচ্ছে এতটাই প্রবল ছিল যে, নামমাত্র পারিশ্রমিকেই রাজি হয়ে গেছেন। তার চুক্তির মেয়াদ আপাতত এক মৌসুমের। এরপর হয়ত তাকে অন্য কোনো ভূমিকায় দেখা যেতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.