একসময়ের চরম শত্রু, এখন বন্ধু! লিওনেল মেসি ও সার্জিও রামোসের সম্পর্ক মোটেই এমন ছিল না। তবে বরফ যে গলেছে তাতে কোনো সন্দেহ নেই।
অতীত পেছনে ফেলে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির জার্সিতে দু'জনই এখন একই নৌকার যাত্রী। একসঙ্গে খেলার ফলে দুজনের মধ্যে বন্ধুত্ব যেমন তৈরি হচ্ছে, তেমনি একজন আরেকজনকে প্রশংসায় ভাসিয়ে দিতেই কুণ্ঠাবোধ করছেন না। ক্রীড়া সংবাদমাধ্যম 'ইএসপিএন'-কে দেয়া এক সাক্ষাৎকারে রামোস বলেন, 'মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া আমার জন্য বিশেষ ব্যাপার।
তার প্রশংসা করার দরকার নেই আমার, সে মাঠে যেভাবে খেলে তাতেই সব পরিস্কার। সবাই জানে সে কে। আমি আশা করি সে এভাবেই চালিয়ে যাবে।' উল্লেখ্য, গত মৌসুমে যথাক্রমে বার্সেলোনা থেকে মেসি এবং রিয়াল মাদ্রিদ থেকে রামোস পিএসজিতে যোগ দেন। তবে মৌসুমের একটা বড় অংশ রামোস চোটের কারণে মাঠের বাইরে থাকায় তাদের দুজনকে একসঙ্গে খেলতে দেখা গেছে কমই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.