চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পার্ক দ্যা প্রিন্সেসে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারায় পিএসজি। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা চার মিনিটের মাথায় পিএসজির জয় নিশ্চিত করেন এমবাপ্পে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সে খেলা মাঠে গড়ায়।
এদিকে খেলা শুরুর পঞ্চম মিনিটেই সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন তারকা দি মারিয়া। কিলিয়ান এমবাপ্পের নিচু ক্রসবক্সের ভেতর থেকে ক্রসবারের ওপর দিয়ে মারেন মারিয়া। ১৯ মিনিটে দানিলোর হেড ঠেকিয়ে মাদ্রিদকে রক্ষা করেন থিবো কোর্তুয়া। প্রথমার্ধের শেষ দিকে বক্সের সামনে থেকে লিওনেল মেসির জোরাল শট ব্লক করেন কাসেমিরো।
গোল শূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে শেষে হয় গোল শূন্য নিয়ে। পরে যোগ করা চার মিনিটের মাথায় এমবাপ্পে গোল মাদ্রিদকে ১-০ গোলে হারায় পিএসজি। আগামী ১০ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.