প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২১, ৫:০৮ অপরাহ্ণ
লালমনিরহাটে এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২১ এর শুভ উদ্বোধন

রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৮ ডিসেম্বর লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে এ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাথলেটিকস উপ-কমিটির সভাপতি মিসেস ফেরদৌসী বেগম বিউটি। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন, লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসেস মহসিনা বেগম মিনা। এ সময় লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.