বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েই প্রথম মাঠ মাতিয়েছিলেন লিটন দাস। মাঝে সিলেট সিক্সার্স ও রাজশাহী রয়্যালসে খেলে এবারের আসরে ফের কুমিল্লায় ফিরেছেন তিনি। তার কাছে কুমিল্লার জার্সির মূল্য অনেক বেশি বলে জানিয়েছেন লিটন।
২০১৫ সালে কুমিল্লার প্রথম শিরোপা জয়ের আসরে দলের অন্যতম সদস্য ছিলেন লিটন। এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে নিজেদের প্রথম ডাকেই লিটনকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে তিন আসর কুমিল্লার জার্সিতে খেলেছেন এ উইকেটরক্ষক ব্যাটার। শুরু থেকেই এ দলের সঙ্গে থাকায় লিটনের কাছে কুমিল্লা দল ও দলের জার্সি অনেক মূল্যবান। এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেজে প্রকাশিত সেই ভিডিওতে লিটন বলেছেন, ‘এ বছর বিপিএল খেলবো কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে।’ এরপর তিনি বলেন, ‘এর আগেও তিন বছর কুমিল্লার হয়ে খেলেছি। এই দলটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমি প্রথম থেকেই এ দলের সঙ্গে ছিলাম। এই জার্সিটার মূল্য আমার কাছে অনেক বেশি। কারণ আমি এখানে খেলেছি অনেক আগেই।’
কলমকথা/সাথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.