ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে চেলসি৷ নিজেদের ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে হওয়া ম্যাচটিতে প্রথমে দুই গোলের ব্যবধানে পিছিয়ে যায় টমাস টুখেলের শির্ষ্যরা। কিন্তু পরবর্তীতে দুটি গোল শোধ করে তারা লিভারপুলের সঙ্গে পয়েন্টি ভাগাভাগি করে।
ম্যাচের মাত্র ৯ মিনিটের সময় সাদিও মানে গোল করে রেডদের এগিয়ে নেন। ২৬ মিনিটের সময়ই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন মোহাম্মদ সালাহ। তবে এরপরই চেলসি গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে।
৪২ মিনিটের সময় কোভাকিক প্রথম গোলটি শোধ করেন৷ দ্বিতীয় গোলটি মাত্র তিন মিনিট পরেই করেন ক্রিশ্চিয়ান পুলসিক৷ প্রথমার্ধেই দুই দল যেন প্রায় চোখের পলকে চারটি গোল করে ফেলে।
এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই জয়সূচক গোল তুলে নেয়ার চেস্টা করেন৷ তবে শেষ পর্যন্ত কেউ আর সফল হয়নি। এই ড্রয়ে লিভারপুল-চেলসি দুই দলেরই ক্ষতি হয়েছে। কারণ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানসিটি ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানটি ধরে রাখল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.