শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শনিবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বিকেল ৩ টায় জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব (বিপিএফসি) বনাম শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)।
উক্ত প্রীতি ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়। প্রীতি ফুটবল ম্যাচের ৯০ মিনিটের খেলায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব (বিপিএফসি) ও শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) ৫-০ গোলে শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) কে পরাজিত করে।
এসময় অন্যান্যদের মধ্যে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, ময়মনসিংহ) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, ইনচার্জ শহর পুলিশ ফাঁড়ি মনিরুল আলম ভুঁইয়া, টিআই (মোটরযান শাখা) নাছিমুল হায়দার, জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ)-সহ জেলা পুলিের ঊর্ধ্বতন কর্মকর্তাকর্মচারীবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.