প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২১, ২:২৫ পি.এম
৯নং কুলবাড়িয়া ওয়ার্ডে শুরু হতে যাচ্ছে ৮দলীয় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্ট

চুকনগর প্রতিনিধিঃ
আটলিয়া ইউনিয়ন পরিষদের ৯নং কুলবাড়িয়া ওয়ার্ড কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী ১লা সেপ্টেম্বর-২০২১ বুধবার উদ্বোধন হতে যাচ্ছে গ্রাম ভিত্তিক ৮ দলীয় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্ট উক্ত খেলায় অংশ গ্রহন কারি দলের টিম ম্যানেজারের নিকট ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খেলা পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক বাবু প্রতাপ কুমার রায় প্রদত্ত প্রত্যেক দলের জন্য ১২টি করে নুতন জার্সি ও একটি করে ফুট বল উপহার প্রদান করে উপজেলার ডিজিটাল মেম্বার ক্ষ্যত ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না। নিরপেক্ষ লটারির মাধ্যমে প্রতিটি ম্যাচ নির্ধারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগর আহ্বায়ক আবু দাউদ, ছাত্রলীগ নেতা ফয়সাল মোঃ ফয়সাল হোসেন, মাষ্টার জাহিদুল ইসলাম,মাষ্টার মিলন কুমার মন্ডল, নূর মোহাম্মদ মোড়ল,তারক জোয়ার্দার,পার্থ সরদার,সন্তোষ সরদার,পংকজ বিশ্বাস,ডাক্তার জয়ন্ত কুমার দাস,জাকির হোসেন,হাসান শেখ,জিন্নাত শেখ,বারিক শেখ, মোজাম্মেল হোসেন,হেলাল হোসেন,জনি সরদার,সংকর বিশ্বাস,পংকজ মল্লিক,শরিফুল ইসলাম,মিজানুর রহমান ও প্রত্যেক দলের অধিনায়ক সহ-অধিনায়ক বৃন্দ প্রমূখ।
অত্যন্ত মনোরম পরিবেশে ৯নং ওয়ার্ড বাসীর সম্মিলিত সহযোগিতায় আগামী ১ তারিখ থেকে বাহার ব্রিকস মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু কাপ নক-আউট ফুটবল টুর্নামেন্ট দর্শকদের করতালিতে মুখরিত হবে এবং সুষ্ঠ সুন্দর ভাবে সকলের সহযোগিতায় খেলা সম্পন্ন হবে সেই প্রত্যাশা করেন আয়োজক কমিটি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.