দেশে তিনদিনের ম্যাচ সিনারিও ক্যাম্প করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বৃষ্টির বাধায় ঠিকঠাক করা যায়নি সেটি। তবে প্রস্তুতিতে ঘাটতে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের শেষদিকে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড উড়াল দেয়ার আগে দুবাইতে সপ্তাহখানেকের ক্যাম্প করবে টাইগাররা।
গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডের ১৫ সদস্য ছাড়াও থাকবেন স্ট্যান্ড বাই ক্রিকেটাররা। খেলার কথা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচও। দুবাইয়ের উদ্দেশে ২২ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেছেন, যেহেতু আমাদের এখানে অনুশীলনের জন্য আবহাওয়া সাপোর্ট করছিল না, সে জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম।
সহযোগী কিছু দেশের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা একটা ক্যাম্প বা প্রস্তুতি সেশন যাই বলেন না কেন, সেটা আরব আমিরাতে আয়োজন করব। ওদের জাতীয় দলের সঙ্গে আমাদের দুটো ম্যাচ হবে। কথাবার্তা হচ্ছে আমাদের। সে মোতাবেকই আমরা আগাচ্ছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.