এবারের জিম্বাবুয়ের সফরে যেন কোনোভাবেই টস ভাগ্য কাজে লাগছে না বাংলাদেশের। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতেও টস হেরেছে তারা।
এদিকে, হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের সাথে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে দিশেহারা বাংলাদেশ। তাই আজকের (১০ আগস্ট) ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে সম্মান রক্ষার লড়াই।
যে ফরম্যাটে সবচেয়ে ভালো পারফর্ম্যান্স টাইগাররা, সেই ফরম্যাটেই র্যাঙ্কিংয়ের ১৫তম দলের কাছে ধবলধোলাইয়ের ভয়ে আছে তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.