সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ার এই শ্রেষ্ঠত্ব অর্জনে তাদের ৫০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
এক প্রেস বিবৃতিতে বিসিবি জানায়, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নারী ফুটবলারদের জন্য এই টাকা বরাদ্দ করেছেন। বিবৃতিতে পাপন বলেন, সাবিনা খাতুনের দল সারা দেশের মানুষকে গর্বিত করায় তাদেরকে ক্রিকেট বোর্ড উৎসাহ দিতে চায়, 'নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ঐতিহাসিক অর্জন শিরোপা অর্জন করেছে। তাদের উৎসাহ দিতে চায় বিসিবি।
এই কারণে তাদেরকে আমরা ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিচ্ছি।' তিনি আরও বলেন, 'সাফের এই শিরোপা জয় বাংলাদেশের নারীদের খেলাধুলোয় দারুণ উৎসাহ দিবে। সারাদেশের মেয়েরা আরও উৎসাহ পাবে। আরও বড় আন্তর্জাতিক সাফল্য আসবে।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.