বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল নিলামে অংশ নিলে পাকিস্তানের সেরা পেসার শাহীন শাহ আফ্রিদির দাম ২০০ কোটি টাকা উঠতো বলে দাবি করেছেন পাকিস্তানের ইহতিশামুল হক নামের এক সাংবাদিক।
এদিকে, আইপিএল নিয়ে এমন মন্তব্য করে বিপদেই পড়েছেন এই সাংবাদিক। মন্তব্যের পর নেটিজেনদের একচেটিয়া বিদ্রুপের মুখে পড়তে হয়েছে তাকে। মজাদার সব মন্তব্য উড়ে আসতে থাকে ইহতিশামের টুইটের কমেন্টবক্সে।
এক টুইটার অ্যাকাউন্ট থেকে শাহিন আফ্রিদির সম্ভাব্য দাম ২০০ কোটি টাকার প্রতিক্রিয়ায় লেখা হয়, ‘তাহলে ভালো হয়, শাহিন আফ্রিদিকে বিশ্বব্যাঙ্কের হাতে দিয়ে দিন এবং আপনার দেশের দেনা শোধ করে দিন।’ এদিকে, আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘বলছেন কী ভাই! ২০০ কোটিতে তো গোটা পাকিস্তানের নিলাম হয়ে যাবে।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘২০০ কোটিতে কতগুলো শূন্য বসে, কোনও ধারণা আছে? গাধা’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.