
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তিনজন। তারা হলেন- সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। আগের বারের ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালসেই এবারও থাকছেন মুস্তাফিজ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের কোচিতে অনুষ্ঠিত স্বল্প পরিসরের নিলামে দল পেয়েছেন সাকিব ও লিটন। গতবারের মতো এবারও প্রথম ডাকে দল পাননি টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব।
তবে দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে পুরোনো ঠিকানা কোলকাতা নাইট রাইডার্স। প্রথম ডাকে দল পাননি লিটন দাস।
দ্বিতীয় ডাকে অবশ্য তাকে দলে টেনেছে সাকিবের কোলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে টেনেছে কোলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে গতবার মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল দিল্লী ক্যাপিটালস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.