আবুধাবীতে নিউজিল্যান্ড আজ যদি হারিয়ে দেয় নবীদের আফগানিস্তানকে, তাহলে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
ভারত ছিটকে পড়বে আসর থেকে। হেরে গেলেও সেমির রেসে টিকে থাকবেন উইলিয়ামসনরা। লড়াইয়ে উঠে আসবে মোহাম্মদ নবীর আফগনিস্তানও। তখন ভারত-নামিবিয়া ম্যাচের গুরুত্ব বেড়ে যাবে হাজারগুণ।
এদিকে শারজাহতে আনুষ্ঠানিকতার ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান-স্কটল্যান্ড। এই ম্যাচটি পাকিস্তানের জন্য নিয়মরক্ষার ম্যাচ হলেও কিউই-আফগানদের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ জিতলেই সেমিতে চলে যাবে নিউজিল্যান্ড।
এই ম্যাচের দিকে তাকিয়ে আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে সেমিফাইনালের আশা জিঁইয়ে রেখেছেন কোহলিরা। সব আশাই টিকে রয়েছে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আগে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.