পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম সংস্করণের ফাইনালে আজ মুখোমুখি হবে রিজওয়ান-আফ্রিদি। জমজমাট এই লড়াইয় শুরু হবে রোববার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স।
অন্যদিকে, কখনো শিরোপা জিততে পারেনি লাহোর কালান্দার্স। তবে ফাইনাল উঠা এবারই নতুন নয় লাহোরের, ২০২০ সালের আসরে রানারআপ হয়েছিল তারা। শাহিন আফ্রিদির নেতৃত্বে এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা।
আফগানিস্তান দলের সঙ্গে বর্তমানে বাংলাদেশে থাকা রশিদ খান এবারের পিএসএলে খেলেছেন লাহোরের হয়ে। গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) গুঞ্জন উঠেছিল লাহোরের হয়ে মাঠে নামতে পাকিস্তানে যাবেন রশিদ।
তবে রশিদ সাফ জানিয়ে দিয়েছেন, দেশের খেলা আগে, পরে লিগ। এই তারকা স্পিনার শুভ কামনা জানিয়েছেন লাহোরের জন্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.