প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২১, ১১:১৩ এ.এম
আসুন আমরা এই দশটি রাত ইবাদতে কাটাই

পবিত্র মাহে রমজানের মধ্যে একটি দিন লাইলাতুল কদর। রমজানের শেষ দশদিনের যেকোনা বিজোর রাত্রিকে হাজার মাসের চেয়েও উত্তম মনে করেন মুসলমানরা। এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কুরআন শরীফ। এই সময় তাই স্রষ্ঠার ইবাদত-বন্দেগীতে কাটান তারা।
বিশেষ এই রাতে ইবাদতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে সবাই যাতে শবে কদরের পবিত্রতা অর্জন করতে পারেন সে চেষ্টা করতে বলেন সাকিব।
তিনি লিখেছেন, ‘রাসুল (সা.), আমাদের রমজানের শেষ দশ রাতে লাইলাতুল কদরের রাতটি খুঁজতে বলেছেন। আসুন আমরা এই দশটি রাত সবার জন্য মঙ্গল কামনা করে ইবাদতে কাটাই। যাতে করে শবে কদরের পবিত্রতা আমাদের কাছে পৌঁছে যায় এবং আমরা সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহ লাভ করি।’
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.