শুরুতে এগিয়ে গেল ইউভেন্তুস। প্রথমার্ধেই সমতায় ফিরল ইন্টার মিলান। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। সেখানেও টাইব্রেকারের প্রস্তুতি চলছিল। কিন্তু শেষ মুহূর্তে পার্থক্য গড়ে দিলেন আলেক্সিস সানচেস। প্রায় এক যুগ পর ইতালিয়ান সুপার কাপের শিরোপা ফিরে পেল ইন্টার। সান সিরোয় বুধবার রাতে ফাইনালে ২-১ গোলে জিতেছে ইন্টার। ওয়েস্টন ম্যাককেনি ইউভেন্তুসকে এগিয়ে নেওয়ার পর স্পট কিকে সমতা ফেরান লাউতারো মার্তিনেস। এ নিয়ে ইতালিয়ান সুপার কাপের ষষ্ঠ শিরোপা জিতল ইন্টার। আগেরটি তারা জিতেছিল ২০১০ সালে। নাপোলিকে হারিয়ে গত বছর জেতা মুকুট এবার হারাল ইউভেন্তুস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.