
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স।
মুম্বাইয়ের ড. ডি ওয়াই পাটেল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বড় সংগ্রহ পায় গুজরাট টাইটান্স।'
জবাবে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের হয়ে জস বাটলার ছাড়া লড়াই করতে পারেনি কেউই।
ফলে ১৫৫ রানেই থেমে যায় দলটির ইনিংস। ম্যাচসেরা হয়েছেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রাজস্থানের বিপক্ষে জয়ের ফলে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে গুজরাট।
৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে কলকাতা দুইয়ে। রাজস্থানের অবস্থান তিনে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.