
ফের বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।
শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে দ্বিতীয়বারের মতো খবরটি নিশ্চিত করেছেন এই ২৭ বছর বয়সী এ পেসার।
এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, 'আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন।'
ঈদের আগ মুহূর্তে এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের অনুরাগীরা। সমর্থকরা তার পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.