টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে বাংলাদেশের ক্রিকেটের নায়ক বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। সীমিত ওভারের ক্রিকেটের জন্য রিয়াদকে শুভকামনাও জানিয়েছেন কামরান।
লাল বলের ক্রিকেট থেকে বিদায় বেলায় এক টুইট বার্তায় রিয়াদ লিখেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমি আমার অভিষেক ও শেষ টেস্টে ম্যাচসেরা হয়েছিলাম।
আলহামদুলিল্লাহ, দারুণ ভ্রমণ। আমি আমার পরিবার, সতীর্থ, কোচ ও বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি।’ রিয়াদের সেই টুইট রিটুইট করে কামরান লিখেছেন, ‘ভবিষ্যতের জন্য শুভকামনা রিয়াদ। তুমি বাংলাদেশের ক্রিকেটের একজন নায়ক। সাদা বলের ক্রিকেটের জন্য শুভকামনা রইল।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.