করোনাভাইরাসে মুক্ত হয়ে পাকিস্তান ক্রিকেট লিগ (পিএসএল) মাতাতে প্রস্তুত পাকিস্তানের সাবেক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এর আগে, গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পিএসএলের মূল লড়াই শুরুর আগেরদিন করোনা পজিটিভ হয়ে দল থেকে ছিটকে যান আফ্রিদি।
গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) হওয়া করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে তার। ফলে দলের সঙ্গে যোগ দেওয়ার বাধা কাটলো আফ্রিদি। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দলের পরবর্তী ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে।
আফ্রিদিকে ছাড়াই এরইমধ্যে আসরে ৪ ম্যাচ খেলে ফেলেছে কোয়েটা। তবে এর মধ্যে ২ ম্যাচেই হার দেখতে হয়েছে তাদের। আর তাতে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান এখন তিনে। আজ নিজেদের চতুর্থ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে কোয়েটা। এই ম্যাচ দিয়েই আফ্রিদির ফেরার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেখা যেতে পারে আগের তিন ম্যাচ মিস করা দুই ইংলিশ ব্যাটার জেসন রয় ও জেমস ভিন্স।
কলমকথা/সাথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.