বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএলের চট্টগ্রাম পর্বে মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে নাঈম ইসলামকে অধিনায়ক করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার সিলেট পর্বে সেই নাঈমকে নেতৃত্ব থেকে সরিয়ে আফিফ হোসেনকে অধিনায়ক বানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে ঢাকা। ৭ ম্যাচ খেলে তিনটি করে জয় ও পরাজয়ে দলটির সংগ্রহ ৭ পয়েন্ট। ঢাকার চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে চট্টগ্রাম। জিতেছে তিনটি আর হেরেছে পাঁচ ম্যাচ। আজকের ম্যাচ হারলে নক আউট পর্বের লড়াই থেকে ছিটকে যাবে তারা।
মিনিস্টার ঢাকার একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, আরাফাত সানি, এবাদত হোসেন চৌধুরী, ইমরানউজ্জামান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকি ও কাইস আহমেদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সএকাদশ: আকবর আলী, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, চ্যাডউইক ওয়ালটন ও নাসুম আহমেদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.